ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে ক্রোড়পত্র প্রকাশের জন্য দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, অষ্টম ওয়েজ বোর্ডের বাস্তবায়ন না করা পত্রিকাগুলোকে সরকারি কোনও ক্রোড়পত্র প্রকাশের জন্য দেওয়া হবে না। মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


তথ্যমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনও ক্রোড়পত্র দেওয়া হবে না। ক্রোড়পত্র দ্রুত নিতে চারদিকে যে ঘোরাঘুরি, তাও বন্ধ হয়ে যাবে।


তিনি জানান, আগামীতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, তাদের ক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়েও ভাবা হচ্ছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑